শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। ডা. অভ্র কুমার দাসের পক্ষ থেকে বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য জিসু তালুকদার এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে জিসু তালুকদার বলেন, “দুর্গোৎসব আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির উৎসব। ডা. অভ্র কুমার দাসের পক্ষ থেকে পাওয়া এই উপহার সামগ্রী অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে সহায়তা করবে। আমি তাঁর এই মানবিক উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ সময় স্থানীয়রা জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ তাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। তারা ডা. অভ্র কুমার দাস ও ইউপি সদস্য জিসু তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।