সিলেট: চিকিৎসা বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি এমএস অর্জন করেছেন ডা. জোনায়েদ আহমদ। এ উপলক্ষে
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ (জারামেক) ছাত্রদল ও জাতীয়তাবাদী মিডলেভেল চিকিৎসকবৃন্দের উদ্যোগে এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ডা. জোনায়েদ আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, চিকিৎসা বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি এমএস অর্জন শুধু তার ব্যক্তিগত গৌরব নয়; বরং এটি ছাত্রদল ও জাতীয়তাবাদী চিকিৎসক সমাজের জন্য এক অনুপ্রেরণা। তরুণ চিকিৎসকদের মাঝে গবেষণা, উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির অনুপ্রেরণা হয়ে থাকবে এই সাফল্য।
শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন জারামেক ছাত্রদল নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী মিডলেভেল চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় চিকিৎসক নেতা ডা. নিজাম আহমেদ চৌধুরী বলেন, “ডা. জোনায়েদ আহমদের এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। ছাত্রদল ও জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ সবসময়ই মেধা, গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিকে উৎসাহিত করে এসেছে। আমরা আশা করি তিনি ভবিষ্যতেও চিকিৎসা খাতে অসামান্য অবদান রাখবেন।”
নিজ বক্তব্যে ডা. জোনায়েদ আহমদ বলেন, “এই সাফল্য আমার একার নয়, এটি আপনাদের সকলের ভালোবাসা ও অনুপ্রেরণার ফসল। চিকিৎসা বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি এমএস অর্জনকে আমি মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।”

