
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে মেডিকেল কলেজের মিড লেভেল চিকিৎসক নেতৃবৃন্দ ও ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসএ আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশপ্রেম, বিএনপির বর্তমান কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। ৪৭ বছর ধরে এই দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
এসময় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ মিড লেভেলের অনেক চিকিৎসক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

