জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট জেলা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল সাড়ে এগারোটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বেলা ১২ টায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কার্যক্রম।
এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

