সিলেট:
সিলেট জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকায় দিনব্যাপী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনভর এ প্রচারণায় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রচারণাকালে ডা. নিজাম আহমেদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা, যিনি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এ কর্মসূচিতে সিলেট জেলা ড্যাবের অসংখ্য চিকিৎসক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁদের সক্রিয় উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের অংশগ্রহণ নির্বাচনী মাঠকে আরও গতিশীল করে তুলছে।

