
সিলেট, প্রতিনিধি:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম (শাকিল)-এর উপস্থিতিতে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজটির বিভিন্ন বিভাগের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও ড্যাবের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। চিকিৎসকদের পেশাগত অধিকার, স্বাস্থ্যখাতের বিদ্যমান সংকট, চিকিৎসক সমাজের মর্যাদা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের বিষয়ে সভায় খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ডা. নিজাম আহমেদ চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল) বলেন,
“চিকিৎসকরা জাতির বিবেক। কিন্তু দুঃখজনকভাবে আজ চিকিৎসক সমাজ নানাভাবে অবহেলিত ও নির্যাতিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনো সম্ভব নয়। ধানের শীষের রাজনীতি মানেই মানুষের অধিকার ও পেশাজীবীদের সম্মান নিশ্চিত করা।”
তিনি আরও বলেন,
“দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ চরম সংকটে রয়েছে। দক্ষ চিকিৎসক থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিকে সাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা আবেদ হোসেন।এছাড়া সিলেট জেলা ড্যাবের সহসভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডা সালেহ আহমদ তাহলিল তার বক্তৃতায় ডাক্তার সমাজের নানা দাবি তুলে ধরেন।পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডআ আদিল খান, ডা সাকিব আব্দুল্লাহ ও সিলেট জেলা ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ড্যাব নেতা ডা রায়হান আহমদ,ডা ইমতিয়াজুর রহমান রাহমি,ডা আব্দুর রউফ,ডা সাবিরুল্লাহ,ডা অরনব, ডা মাসুম,ডা মোসাহিদ সহ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল শাখার সভাপতি ডা. ইরাজ রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত রহমান সৌরভ এবং শাখা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে চিকিৎসক ও ছাত্রসমাজের ঐক্যবদ্ধ ভূমিকা সময়ের দাবি।
সভায় উপস্থিত চিকিৎসকরা বলেন, একটি স্বাধীন ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হলে চিকিৎসক সমাজ তাদের পেশাগত দায়িত্ব আরও দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে। তারা স্বাস্থ্যখাত সংস্কারে ড্যাবের নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল) কলেজ ক্যাম্পাসে উপস্থিত চিকিৎসক ও ছাত্রদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের প্রচারণামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

