নবাগত ছাত্রদের সাথে জারারামেক ছাত্রদলের মতবিনিময় সভা।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের নবাগত ৩২তম ব্যাচের ছাত্রদের সাথে আজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল এর পক্ষ থেকে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি ইহরাজ রহমান , সংগ্রামী সাধারণ সম্পাদক সাখাওয়াত রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল বারী সিদ্দিকী সহ সাংগঠনিক সম্পাদক শায়রিয়ার শায়েক, দপ্তর সম্পাদক ফাহিম ভূঁইয়া, ছাত্রনেতা অনি, পারভেজ, ফাহিম আহমেদ এবং শাহরিয়ার।
উক্ত অনুষ্ঠানে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল সম্পাদিত ‘5 minute Basic’ এর মোড়ক উন্মোচন করা হয় এবং ৩২ তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা তা সাদরে গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশি জাতীয়তাবাদ, ছাত্রদলের সার্বিক কার্যক্রম, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রকল্প নিয়ে আলোকপাত করেন। ক্যাম্পাসে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু রাজনৈতিক চর্চার সংস্কৃতি বজায় থাকবে– এটাই সবার প্রত্যাশা।

